কেন খেলছেন না তামিম?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাসকিন আহমেদ আর আরাফাত সানিকে হারিয়ে ফেলার ধাক্কাই এখনো সামলে উঠতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই আরেকটি দুঃসংবাদ মাথায় নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল। জ্বর ও পেটের পীড়ায় ভুগছেন তামিম।
সমস্যা হলো, পাঁচ দিন বিরতি নিয়ে সুপার টেনের দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেও পরের ম্যাচের আগে বেশি বিরতি পাবে না বাংলাদেশ। ২৩ মার্চ ভারতের বিপক্ষেই ম্যাচ। দ্রুতই সেরে উঠে ম্যাচ খেলার মতো মাঝখানে একটা দিনই সময় পাবেন তামিম।
তাসকিন আহমেদ ও আরাফাত সানির বদলে শেষ মুহূর্তে দলে যোগ দেওয়া দুজন খেলোয়াড়কেই আজ নেমে পড়তে হয়েছে মাঠে। খেলছেন সাকলাইন সজীব ও শুভাগত হোম। এই দুঃসংবাদের মধ্যে একটাই সুখবর, খেলছেন মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: