প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগ্যকে বেশ বড় একটা ধন্যবাদ দিতে পারেন জেসন কেনি। একটু এদিক-ওদিক হলেই যে সব ভন্ডুল হয়ে যেত। রিও অলিম্পিকে কিরিনে সোনা জিতেছেন ব্রিটিশ সাইক্লিস্ট, তবে তার আগে খেয়েছিলেন বড়সড় একটা ধাক্কা। ডার্নি ট্র্যাক ছেড়ে যাওয়ার আগেই রেসে গতি আনতে শুরু করেন কেনি (ডার্নি হলো মোটরচালিত বাইক, তার পেছনে থেকেই রেস শুরু করেন সাইক্লিস্টরা। শেষ আড়াই ল্যাপের আগে ট্র্যাক থেকে সরে যায় ডার্নি)। আয়োজকেরাও প্রায় বাদ দিয়েই দিচ্ছিলেন কেনিকে, কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কেনিও পরে জিতে নেন সোনা, রিওতে যেটি তাঁর তৃতীয় সোনার পদক। সব মিলিয়ে অলিম্পিকে তাঁর ষষ্ঠ সোনা। রাতটা আরও আনন্দ দিয়েছে কেনিকে, কারণ তাঁর ইভেন্টের কিছুক্ষণ আগেই মেয়েদের অমনিয়ামে সোনা জিতেছেন বাগদত্তা লরা ট্রটও। পরে দুজন মিলে হয়েছেন ক্যামেরাবন্দী। মিরর।