কেনিয়া যাবেন অ্যাথলেট জহির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় ইভেন্ট ২০০ মিটার স্প্রিন্টে মাত্র ০.০৪ সেকেন্ডের জন্য বাছাইপর্ব পার হতে পারেননি। তবে বিকেএসপির অ্যাথলেট জহির রায়হান ২২.০৯ সেকেন্ড সময় নিয়েছিলেন থাইল্যান্ডে ২০-২৩ মে অনুষ্ঠিত এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে। কিন্তু ওই প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়ে তাঁর টাইমিং ছিল ৪৯.১২ সেকেন্ড। এতেই শেরপুরের যুবক পেয়ে গেছেন ১২-১৬ জুলাই কেনিয়ার নাইরোবিতে দশম বিশ্ব যুব অ্যাথলেটিকসের টিকিট।
জহিরকে নিয়ে আশা দেখেন বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আবদুল্লাহ হেল কাফি, ‘সম্ভাবনা আছে জহিরের মধ্যে। ওকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দিলে ভালো কিছু হবে আশা করছি।’