কেনিয়ার কোচ টিকোলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়া ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ হয়েছেন স্টিভ টিকোলো। গত সোমবার আগের জিম্বাবুইয়ান কোচ রবিন ব্রাউন পদত্যাগ করায় আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক টিকোলোকে। বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হওয়ার পর অধিনায়ক কলিন্স ওবুয়াও সরে দাঁড়িয়েছেন। নতুন অধিনায়ক উদীয়মান ব্যাটসম্যান রাকেপ প্যাটেল। এএফপি।