কেনিয়ার দলে হল্যান্ড-কানাডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়া ওয়ানডে মর্যাদা হারিয়েছে দুদিন আগে। কাল কেনিয়ার সঙ্গী হলো হল্যান্ড ও কানাডা। বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার মূল্য হিসেবেই ওয়ানডে মর্যাদা হারাল দল তিনটি। কেনিয়া পঞ্চম হয়েছে সুপার সিক্স পর্বে, অন্যদিকে হল্যান্ড ও ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশকে হারানো কানাডা পেরোতে পারেনি গ্রুপ পর্বই। এই তিন দলের পরিবর্তে ওয়ানডে মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও পাপুয়া নিউগিনি। মর্যাদা ধরে রেখেছে বিশ্বকাপে ওঠা তিন দল আয়ারল্যান্ড, আফগানিস্তানও স্কটল্যান্ড। আগামী চার বছরের জন্য বহাল থাকবে এই মর্যাদা। তথ্যসূত্র: ক্রিকইনফো।