কেন্দ্রীয় চুক্তি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজাজ বাটকে তীর ছুড়ে বিদায় নিয়েছেন, কিন্তু শহীদ আফ্রিদিকে সহজেই ছাড়ছেন না পিসিবির প্রধান। বোর্ডের আচরণবিধির কোন ধারার কোন উপধারা আফ্রিদি ভঙ্গ করেছেন, সব বিস্তারিত লিখে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আফ্রিদির কেন্দ্রীয় চুক্তিও বাতিল করা হয়েছে। আফ্রিদির জন্য সবচেয়ে শঙ্কার খবর, বোর্ডের দেওয়া সব এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বাতিল করা হয়েছে। এতে হ্যাম্পশায়ারের হয়ে টি-টোয়েন্টি কাপ ও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলা অনিশ্চিত হয়ে পড়ল।অবসর নেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা আফ্রিদির দাবিগুলো সঠিক নয় বলেও দাবি বাটের, ‘সে যা বলেছে, তা হতাশাজনক। মোটেও সঠিক নয়, সত্য নয়। কাজটি সে ঠিক করেনি। সে যদি এই প্রশাসনের অধীনে খেলতে না চায়, তাহলে স্বাগত।’ এর আগে প্রাথমিক প্রতিক্রিয়ায় বাট বলেছিলেন, ‘অবসর নেওয়া আফ্রিদির নিজের সিদ্ধান্ত। আমরা ওকে খেলতে মানা করিনি, বাদও দিইনি। দরজা খোলাই আছে।’আফ্রিদির ‘শর্তসাপেক্ষ’ অবসর যথারীতি নাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেটকে। আফ্রিদির সমর্থনে মিছিল হয়েছে করাচির রাস্তায়। বোর্ডের ভূমিকায় হতাশ ও ক্ষুব্ধ সাবেক ক্রিকেটারদের অনেকেই। আফ্রিদির সিদ্ধান্তকে ‘অপরিণত’ও বলেছেন কেউ কেউ। পাকিস্তান ক্রিকেটের সার্বিক অবস্থায় হতাশ সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, ‘যেখানেই যাই, সবাই আমাকে জিজ্ঞেস করে, পাকিস্তান ক্রিকেটে এসব কী হচ্ছে? সবাই হাসাহাসি করে আর আমি বিব্রত হই। আমার মনে হয়, সবচেয়ে সেরা ডাক্তারও পাকিস্তান ক্রিকেটের রোগ সারাতে পারবে না।’ ওয়েবসাইট।