কেপ ভার্দে বাদ, প্লে-অফে তিউনিসিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিল ছোট্ট দেশ কেপ ভার্দে। সেই স্বপ্ন ভেঙে গেল তাদের নিজেদেরই ভুলে। গত শনিবার তিউনিসিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে নিষেধাজ্ঞায় থাকা এক ফুটবলারকে মাঠে নামায় কেপ ভার্দে। প্রথমে ধরা না পড়লেও পরে ঠিকই ফাঁস হয়ে গেছে এই ‘প্রতারণা’। ফিফা প্রায় সাড়ে ৬ হাজার ডলার জরিমানা তো করেছেই, কেড়ে নেওয়া হয়েছে তাদের জয়টাও। কেপ ভার্দের বদলে তাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্লে-অফ খেলবে তিউনিসিয়া। এএফপি।