কেপটাউনে প্রথম দিনটি দুই দলেরই
কেপটাউন টেস্টের প্রথম দিনটা নিজেদের একার করে নিতে পারেনি কোনো দলই। দিনের খেলা শেষে ব্যাটিং সহায়ক পিচে দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি ২৩২ রান। আর ভারতের প্রাপ্তি ৪টি উইকেট।প্রাপ্তির খাতাটা অবশ্য দুই দলেরই আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তা সম্ভব হয়নি প্রকৃতির কারণে। মাত্র ৯ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টির হানা। দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা। কিন্তু ২১ ওভারের সময় আলোর স্বল্পতার কারণে কিছুক্ষণের জন্য থেমে যায় ম্যাচ। এরপর অবশ্য নির্বিঘ্নেই চলে বাকি দিনটা।দিনের শুরুতে ভাগ্য সহায় হয়েছিল ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। টস জিতে তিনি দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিংয়ে নামার। ধোনির সিদ্ধান্তের যথার্থ মর্যাদা দিয়েছেন ভারতীয় বোলাররা। দলীয় মাত্র ১৭ রানেই গ্রায়েম স্মিথের (৬) উইকেট তুলে নেন জহির খান। দলীয় ৩৪ রানে নেই পিটারসেনও (২১)।এরপর অবশ্য পালা দক্ষিণ আফ্রিকার। ৭২ রানের জুটি গড়েন হাশিম আমলা জ্যাক ক্যালিস। ৫৯ রান করে শ্রীশান্তের শিকার আমলা। সাজঘরে ফেরার আগে ভিলিয়ার্স করেন ২৬ রান। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্যালিস ৮১ ও অ্যাশওয়েল প্রিন্স ২৮ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো।