কেপটাউনে ব্যাটসম্যানদের রাজত্ব
কেপটাউন টেস্টে বোলারদের ওপর আধিপত্য ধরে রেখেছেন ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৫৮০ রান তোলে ইনিংস ঘোষণা করার পর সফলতা পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও।আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১৪৯ রান। সাঙ্গাকারা ৩৫ ও জয়াবর্ধনে ৭ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৪৩১ রানে পিছিয়ে সফরকারী দল।৩ উইকেটে ৩৪৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১৫৯ রানে অপরাজিত থাকা জ্যাক ক্যালিস তুলে নেন ডাবল সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ক্যালিস করেন ২২৪ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা করার সময় ১৬০ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। শ্রীলঙ্কার হয়ে প্রসাদ দুটি এবং ওলেগেদারা ও হেরাথ একটি করে উইকেট শিকার করেন।দক্ষিণ আফ্রিকার দানবীয় ইনিংসের পর প্রশ্ন জেগেছিল, শ্রীলঙ্কা রানের পাহাড়ে চাপা পড়ে কি না। তবে ভুল ভাঙতে খুব একটা সময় লাগেনি। দিলশান ও থিরিমান্নের উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। থিরিমান্নে আউট হন ব্যক্তিগত ২৩ রানে। ইমরান তাহিরের শিকারের পরিণত হওয়ার আগে দিলশান করেন ৭৮ রান। অন্য উইকেটটি নেন মরকেল। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৫৮০/৪, ঘোষণাক্যালিস ২২৪, ভিলিয়ার্স ১৬০*, পিটারসেন ১০৯শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৪৯/২দিলশান ৭৮, সাঙ্গাকারা ৩৫(দ্বিতীয় দিনের খেলা শেষে) টস: শ্রীলঙ্কা