কেপি ফিরছেন ভারত সফরেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসপিএন স্টারের ক্রিকেট-পণ্ডিত হিসেবে ভালোই করছেন। ক্ষুরধার বিশ্লেষণের সঙ্গে রসবোধ মিলিয়ে মন জয় করেছেন দর্শকদের। শিগগিরই ব্যাট হাতেও বিনোদন দিতে দেখা যেতে পারে কেভিন পিটারসেনকে। আজকালের মধ্যেই চূড়ান্ত হবে পিটারসেনের ইংল্যান্ড-ভাগ্য। সেটা ইতিবাচক হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। নভেম্বরের ভারত সফরেই দেখা যেতে পারে ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে।ইংল্যান্ড দলে না থাকলেও পিটারসেন এখন শ্রীলঙ্কাতেই। টিভিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করার পাশাপাশি চলছে দলে ফেরার প্রক্রিয়াও। কোচ অ্যান্ডি ফ্লাওয়ারসহ ইসিবি কর্তাদের সঙ্গে চলছে আলোচনা। আলোচনা প্রায় ফলপ্রসূ, সমাধানও বেরিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই ছাড়টা বেশি দিতে হয়েছে পিটারসেনকে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের ‘উসকানিমূলক’ খুদে বার্তা পাঠানোয় ক্ষমা চাইবেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। ইংল্যান্ডের প্রতি পুরোপুরি নিবেদনের কথাও স্পষ্ট করে দেবেন। অর্থাৎ আইপিএল-বিগ ব্যাশ খেলার জন্য জাতীয় দলকে উপেক্ষা করবেন না।এরপরই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা বিবেচনা করবেন পিটারসেনকে দলে নেওয়া হবে কি না। ভারত সফরের দলের বাইরে থাকার পর পিটারসেন বলেছিলেন, ফিরতে চান ফেব্রুয়ারির নিউজিল্যান্ড সফর দিয়ে। কিন্তু পিটারসেনের মতো একজনকে ছাড়া ভারত সফর ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ইংলিশদের জন্য। নতুন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকও পিটারসেনকে দলে নিতে খুব আগ্রহী। তাই ভারত সফরের দলেই দেখা যেতে পারে পিটারসেনকে। ১৫ নভেম্বর আহমেদাবাদ টেস্ট দিয়ে শুরু ইংল্যান্ড-ভারতের চার টেস্টের সিরিজ। ওয়েবসাইট।