কেপিকে নিয়ে ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন্দুমাত্র আক্ষেপ নেই। মনের কোণে একটুও সংশয় নেই। কেভিন পিটারসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনো খেদ নেই। তবে সময় তো কত কিছুকেই বদলে দেয়। পিটারসেনের একদিন আক্ষেপ হবে না, কে বলতে পারে! তবে এমন দিন আসুক, চান না অ্যান্ডি ফ্লাওয়ার। পিটারসেনের সিদ্ধান্তে আহত হয়েছেন, তবে ইংল্যান্ড কোচ চান না একদিন পেছনে তাকিয়ে অনুতাপ হোক তাঁর শিষ্যের।ইসিবির কেন্দ্রীয় চুক্তির শর্তের কারণে টি-টোয়েন্টিও ছাড়তে হয়েছে পিটারসেনকে। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। তবে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক কিন্তু শর্তটিকে যৌক্তিকই মনে করেন, ‘বোর্ড সঠিক উদাহরণ সৃষ্টি করতে বদ্ধপরিকর। পাঁচ-ছয়জন ওই পথে পা বাড়াত। ক্রিকেটারদের যদি বেছে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আরও পাঁচ-ছয়জন কেভিনের পথে পা বাড়াবে। বোর্ডের এই নিয়ম যৌক্তিক কারণেই করা হয়েছে এবং কেভিন সেটাও জানত। আশা করি, একসময় ওকে এই অবসরের জন্য আক্ষেপ করতে হবে না।’ ওয়েবসাইট।