কেপিকে নিয়ে সমস্যা নেই ব্রডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিন পিটারসেনের ‘শত্রু’ তালিকায় তিনি ওপরের দিকে। এ জন্যই কি পিটারসেনের ফেরা নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে স্টুয়ার্ট ব্রডকে! ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্য সৌহার্দ্যের গানই গেয়ে যাচ্ছেন। আবারও বলেছেন, পুরো দল স্বাগতই জানাবে পিটারসেনকে।বহু আলোচিত প্যারোডি টুইটার অ্যাকাউন্ট নিয়ে পিটারসেনের সন্দেহের তির ছিল ব্রডের দিকে। দুজনের সম্পর্কটা আগে থেকেই খানিকটা শীতল। তবে ব্রডের কথায় অন্তত ব্যক্তিগত সম্পর্কের ঝাঁজ নেই। ১০ অক্টোবর লন্ডনে বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যে কথাগুলো বলেছিলেন, কাল বিবিসিকেও বললেন প্রায় একই কথা, ‘ওর ফেরাটা ম্যানেজমেন্টের হাতে। অবশ্যই আমরা ওকে স্বাগত জানাব। আমরা জানি, কেপি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’ ওয়েবসাইট।