কেপিকে ফ্রেডির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কের অধ্যায় পেছনে ফেলে অবশেষে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন কেভিন পিটারসেন। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য গত বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। তাতে পিটারসেনও আছেন। তবে দলে ফিরলেও পুরোনো তিক্ততাকে পেছনে ফেলে পিটারসেন ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন এবং মাঠে কতটা কী করতে পারবেন, সেই আলোচনাও হচ্ছে। ঠিক সেই সময়ে পিটারসেনের পাশে এসে দাঁড়ালেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের দাবি, পিটারসেন ঠিকই আলো ছড়াবেন।চোটের কাছে হার মেনে ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ফ্লিনটফ। তবে তার আগে দীর্ঘদিন পিটারসেনের সঙ্গে খেলেছেন। তখন পাশ থেকেই দেখেছেন, নিজেকে প্রমাণের উপলক্ষ পেলে পিটারসেন কতটা জ্বলে ওঠেন। সেই অভিজ্ঞতা থেকেই বিবিসিকে ফ্লিনটফ বলেছেন, ‘যখনই কেভিন নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছে, সে ব্যাট হাতেই প্রমাণ করেছে। আমি মনে করি, অ্যালিস্টার কুক (নতুন অধিনায়ক) সব দিক থেকেই লাভবান হবে। সে কেপির সেরাটাই পাবে।’২০০৪-০৫ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হঠাৎই বিতর্কে জড়িয়ে পড়েন। কেপি সেই বিতর্কের জবাব দিয়েছিলেন জন্মভূমির বিপক্ষে সেঞ্চুরি করে। সেই স্মৃতিটাও মনে করিয়ে দিয়েছেন ফ্লিনটফ, ‘যখনই লোকজন কেপির পেছনে উঠেপড়ে লাগে, সে তা থেকে দারুণভাবে বেরিয়ে আসে এবং রান করে। আমরা (২০০৪ সালে, আসলে ২০০৫ সালে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ আসতেই তাকে সেঞ্চুরি করে যেতে দেখলাম।’ব্যাট হাতে পিটারসেনের সামর্থ্য সবারই জানা। কিন্তু ড্রেসিংরুমে কি ওই বিতর্কের কোনো প্রভাবই পড়বে না? ফ্লিনটফও মানছেন, প্রথম প্রথম হয়তো কিছুটা বিব্রতকর অবস্থা তৈরি হতে পারে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রয়টার্স।