কেপির চার মাসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তিই সই করেছেন। তবে পরিস্থিতি বিবেচনায় এটা অনেকটা শান্তি চুক্তি সই করার মতো! কেভিন পিটারসেন বনাম ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিরোধের আপাতত নিষ্পত্তি। শান্তির অদৃশ্য সাদা পতাকা উড়িয়েছে দুই পক্ষই। যদিও চুক্তির মেয়াদ আপাতত চার মাসের জন্য। সাধারণত বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ হয় এক বছর।চুক্তির স্বল্প আয়ু নিয়ে কেপির কোনো হতাশা নেই। অন্তত সে রকম কিছু বলেননি। বরং ইংল্যান্ডের প্রতি নিজের দায়বদ্ধতা, আত্মনিবেদনকে আরেকবার উচ্চকিত করলেন এই ‘দক্ষিণ আফ্রিকান’, ‘সংশ্লিষ্ট সবার জন্য পরিস্থিতিটা ছিল ভয়ানক। কিন্তু এখন সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার। সব ঠিক থাকলে যত শিগগির সম্ভব আমি জাতীয় দলে ফিরব।’ ওয়ানডে থেকে সরে দাঁড়িয়ে টি-টোয়েন্টিরও জায়গা হারানো পিটারসেন তাঁর বিবৃতিতে ইঙ্গিত দিলেন তিনটি ফরম্যাটেই খেলে যাওয়ার। শুধু তা-ই নয়, এই প্রত্যাশাও করলেন, একদিন তাঁর ছেলেও ইংল্যান্ড জাতীয় দলকে ‘সেবা’ দিয়ে যাবে, ‘ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে ক্যারিয়ার পুনরায় শুরু করতে চাই। আশা করি, অন্তত ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত তা করতে পারব, অন্তত যতক্ষণ আমার শরীরে কুলায়। আমি চাই, আমার ছেলে আমাকে ইংল্যান্ডের হয়ে খেলতে দেখেই বেড়ে উঠুক। আশা করি, ও নিজেও একদিন ইংল্যান্ডের হয়ে খেলবে।’পিটারসেনের সঙ্গে দল ও বোর্ডের সর্বশেষ ঝামেলা হয় দক্ষিণ আফ্রিকার গত ইংল্যান্ড সফরে। সে সময় দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন ক্রিকেটারের মুঠোফোনে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে খুদে বার্তা পাঠিয়েছিলেন। এ ঘটনার জন্য আগেও একবার ক্ষমা চাওয়া কেপি আবারও সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের আগামী ভারত সফরেই দেখা যাবে তাঁকে। ওয়েবসাইট।