চেলসি জয় পেলেই সঙ্গে সঙ্গে টুইট করে বসবেন। কেভিন পিটারসেন যে চেলসির পাঁড় ভক্ত, সেটি তাঁর টুইটার অনুসারীদের ভালোই জানা। স্টামফোর্ড ব্রিজের কাছেই নিবাসগড়া কেপি বলছেন, ‘চেলসি আমার দল। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, অ্যাশলি কোল, জন টেরি আমার খুব ভালো বন্ধু।’ অ্যাকিলিস টেন্ডনের চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়াটা চালিয়েছিলেন চেলসিতেই। চেললিপ্রেম তখন আরও বেড়েছে কেপির। কিন্তু এ মৌসুমে চেলসির ভাগ্যে হয়তো জুটবে না কিছুই। তাতেও চেলসিপ্রেম এতটুকু কমছে না ইংলিশ ব্যাটসম্যানের, ‘চেলসির লক্ষ্য পরের বছর শিরোপা জেতা। আপনি তো প্রতিবছর জিততে পারবেন না।’ ভক্ত বটে! ওয়েবসাইট।
শত্রু ভাই!
দুই সহোদর খেলেন প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। একজন ম্যানচেস্টার সিটিতে, অন্যজন লিভারপুলে। এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি-লিভারপুলের শিরোপা লড়াই এখন তুঙ্গে। দুই ক্লাবের যেকোনো একটির ঘরেই সম্ভবত যাচ্ছে ইংলিশ লিগ। লিভারপুলের কোলো তোরে ও ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরে ব্যাপারটা কীভাবে দেখছেন? ছোট ভাই ইয়াইয়া স্বীকার করলেন, পরিবারের জন্য ব্যাপারটা খুব সহজ নয়। একজনের জন্য চেঁচানো মানে তো আরেকজনকে নিরাশ করা! তবে ইয়াইয়া তোরে নাকি নিজে জিততে না পারলেও ভাই জিতলে খুশি হবেন। কোলো তোরেও কি তেমনটা ভাবেন? ওয়েবসাইট।