কেবল গোল করাই লক্ষ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বাটে বোরিসোভের বিপক্ষে দুই গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। কাতালানদের জার্সি গায়ে ১৯৪টি গোল করে তিনি বসে এখন লাডিস্লাউ কুবালার পাশে। এখন তাঁর সামনে আছেন শুধু সিজার রদ্রিগেজের ২৩৫ গোলের হাতছানি। তবে মেসি কেবল গোল করাই নিজের লক্ষ্য বলে মানছেন না। প্রতি ম্যাচে গোল করার চেয়ে বরং ভালো পারফর্ম করাটাকেই মনোযোগের কেন্দ্রে রাখতে চান ফিফার এই বর্ষসেরা ফুটবলার।গতকাল বার্সেলোনার ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘সিজারকে ছোঁয়াটা আমার লক্ষ্য নয়। প্রতি ম্যাচে আমি আরও ভালো খেলতে চাই। আমি জানি, আমি ইতিহাস গড়তে যাচ্ছি। আর আশা করছি আরও অনেক কিছু করতে পারব।’২০০৪ সাল থেকে ২৭৯টি ম্যাচে মাঠে নেমে এই ১৯৪টি গোল করেছেন মেসি। এবারের মৌসুমে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। গতকাল মেসির জোড়া গোলের সুবাদে বাটে বোরিসোভের বিপক্ষে ম্যাচটা ৫-০ গোলের বড় ব্যবধানে জেতার পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জাভি। বার্সা মাঝমাঠের এই প্রধান সেনানী বলেছেন, ‘মেসি যা করছে, সেটা অসাধারণ। তার মতো একজন সেরা ফুটবলারকে দলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’ রয়টার্স।