কেভিতোভায় মুগ্ধ শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনে মেয়েদের এককে শিরোপা জিতে নিজের ক্যারিয়ারের নবজন্মের স্বপ্ন দেখেছিলেন রুশ গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। কিন্তু চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা শারাপোভার সেই স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তবে শিরোপার নাগাল না পেলেও কিন্তু কেভিতোভায় দারুণ মুগ্ধতাই ঝড়ে পড়েছে শারাপোভার কণ্ঠে।পেত্রো কেভিতোভা এবারের উইম্বলডন জিতে শারাপোভাকে নিজের অতীত গৌরবের কথাই মনে করিয়ে দিয়েছেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন গৌরবের ভাগীদার হয়েছিলেন এই রুশ টেনিস তারকা। কেভিতোভাও আরেকটি চমত্কার রেকর্ড ছুঁয়েছেন। নব্বইয়ের দশকে জন্ম নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবে তিনি জিতেছেন টেনিসের এই সবচেয়ে মর্যাদাকর শিরোপা।শারাপোভার বিপক্ষে কেভিতোভার জয়টা বলতে গেলে দুর্দান্তই। ম্যাচের সময় একবারও মনে হয়নি, কেভিতোভা খেলছেন অভিজ্ঞ একজনের সঙ্গে। বরং, পুরো ম্যাচে কেভিতোভা আগাগোড়াই ছিলেন ফেবারিট। ৬-৩, ৬-৪-এ সরাসরি ব্যবধানেই তিনি জিতে নিয়েছেন শিরোপা।মারিয়া শারাপোভা কেভিতোভার এই বিজয়ে খুশিই হয়েছেন। তিনি বলেছেন, ‘কেভিতোভা টেনিসের নতুন এক সেনসেশন। তাঁর কাছ থেকে ভবিষ্যতে আরও দারুণ কিছুই দেখবে টেনিস বিশ্ব।’ শারাপোভার মতে, ‘কেভিতোভা নিজের খেলার বৈপ্লবিক উন্নতি ঘটিয়েছেন।’শারাপোভা আরও বলেন, ‘কেভিতোভার সবচেয়ে বড় শক্তি সে একজন শক্তিশালী খেলোয়াড়। তাঁর সার্ভিস দুর্দমনীয়। স্ট্রোক প্লে অসাধারণ পর্যায়ের। সবচেয়ে বড় কথা, সে টেনিসের নতুন গ্র্যান্ড স্লাম গৌরবের অধিকারী।’ সত্যিই ফাইনালে কেভিতোভার কাছে হেরে গেলেও প্রশংসায় কোনো কার্পণ্য নেই শারাপোভার। ওয়েবসাইট।