কেভিতোভা-সোঙ্গার বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেনে খেলার কথাই ছিল না পেত্রা কেভিতোভার। গত ডিসেম্বরে নিজ বাড়িতে চোরের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। এরপর ছিলেন কোর্টের বাইরে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন—এই ভরসাতেই নাম লিখিয়েছিলেন ক্লে কোর্টের গ্র্যান্ড স্লামে। সিদ্ধান্তটাকে যৌক্তিক প্রমাণ করে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে জিতেছিলেনও। কিন্তু হেরে গেলেন দ্বিতীয় রাউন্ডেই। আমেরিকান বাছাই বেথানি মাটেক-স্যান্ডসের কাছে গতকাল ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৫) গেমে হেরেছেন দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা।
পুরুষ বিভাগেও তারকা পতন হয়েছে কাল। বিদায় নিয়েছেন স্বাগতিক প্রতিযোগী, দ্বাদশ বাছাই জো-উইলফ্রায়েড সোঙ্গা। রেঞ্জো ওলিভোর কাছে হেরেছেন ৭-৫, ৬-৪, ৬-৭ (৬/৮), ৬-৪ গেমে। এএফপি।