কেমন হওয়া উচিত বাংলাদেশ দল

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আনন্দযজ্ঞে প্রথম আলো অনলাইনে যুক্ত হয়েছে নতুন বিভাগ ‘আপনি যখন নির্বাচক’। এই বিভাগে প্রথম আলোর পাঠকেরা নিজেদের পছন্দের একাদশ নির্বাচন করতে পারছেন প্রতি ম্যাচের আগেই। এতে স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ের মধ্য থেকে বেছে নিতে হয় ১১ জনকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছিল চারটি পরিবর্তন। এর মধ্যে তিনটিই মিলে গিয়েছিল পাঠকের নির্বাচিত একাদশের সঙ্গে। কেবল একটি জায়গায় অমিল ছিল। পাঠকের একাদশে ছিলেন নাসির হোসেন, ছিলেন না মূল একাদশে থাকা সাব্বির রহমান।
আগামীকাল শুক্রবার ভারতের বিপক্ষে সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ঝটপট তৈরি করে ফেলুন আপনার একাদশ। যেসব খেলোয়াড় পাঠকের সবচেয়ে বেশি ভোট পাবেন, তাঁদের নিয়ে গড়া ‘প্রথম আলো পাঠকদের একাদশ’ প্রকাশিত হবে বাংলাদেশের ম্যাচের ঠিক আগমুহূর্তে। তাহলে দেরি কেন? এই লিংকে গিয়ে আপনি বেছে নিন আপনার প্রিয় একাদশ: (http://www.prothom-alo.com/player_selection)।