কেয়ার্নস 'এক্স' নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বজুড়ে এখন চলছে ‘মি. এক্স’ অনুসন্ধান৷ আকসুর তদন্তে লু ভিনসেন্ট ও ব্রেন্ডন ম্যাককালাম সাবেক এক ক্রিকেটারের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা বলেছেন, যাঁকে অভিহিত করা হয়েছে ‘মি. এক্স’ নামে৷ ফিক্সিংয়ের পুরোনো অভিযোগ আর ভিনসেন্ট-ম্যাককালামের সাক্ষ্যের ধরন দেখে অনেকেরই ইঙ্গিত ক্রিস কেয়ানর্সের দিকে৷ তবে সাবেক কিউই অলরাউন্ডার জোর গলায় বলছেন, ‘ওই মি. এক্স আমি নই৷’
নিষিদ্ধ ও বিলুপ্ত আইসিএলে ফিক্সিংয়ের অভিযোগ ছিল কেয়ার্নসের বিরুদ্ধে৷ যদিও তা প্রমাণিত হয়নি, উল্টো অভিযোগ তোলা ললিত মোিদর বিরুদ্ধে মানহানির মামলা করে জিতেছেন৷ এবার আবারও আলোচনায় এসেছে ৬২ টেস্ট ও ২১৫ ওয়ানডে খেলা অলরাউন্ডারের নাম৷ তবে কেয়ার্নস বলছেন, ‘আমার জানা আছে যে ম্যাককালাম ও ভিনসেন্ট আকসুর কাছে সাক্ষ্যে একজন মি. এক্সের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে৷ অনেকেই এতে আমার নাম জড়িয়েছে৷ আমাকে জিজ্ঞেস করছে আমিই মি. এক্স কিনা৷ তদন্তের যে সামান্য তথ্য আমি পেয়েছি, তাতেও ধারণা করছি যে আমাকেই ওই ক্রিকেটার ভাবা হচ্ছে৷ কিন্তু আমার বিরুদ্ধে এমন অভিযোগ পুরোই মিথ্যা৷’ ওয়েবসাইট৷