কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গতকাল মঙ্গলবার রাতে রাজ্জাকুর রহমান (৩৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি কেরানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে রাজ্জাকুর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া থেকে শুভাড্যা মধ্যপাড়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই পথে কতিপয় দুর্বৃত্ত তাঁকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাজ্জাকুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।