কেরালা যাচ্ছে সম্মিলিত স্কুল ক্রিকেট দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেট থেকে বাছাই করা ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে বিসিবি-এসসিবি সম্মিলিত স্কুল ক্রিকেট দল। ১৬ সদস্যের এই দল আজ যাচ্ছে ভারতের কেরালা সফরে। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। সিরিজ শুরু হবে ১৪ সেপ্টেম্বর।বিসিবি-এসসিবি সম্মিলিত স্কুল ক্রিকেট দল: তানজিদ আহমেদ (অধিনায়ক), মোসাব্বেক হোসেন (সহ-অধিনায়ক), পিনাক ঘোষ, নাজমুল হোসেন, হেদায়েত হোসেন, শামীম আহমেদ, অলি আহমেদ খান, আকিব মাহমুদ, এ টি এম শাহজালাল, শাকির হোসেন, মুনিম শাহরিয়ার, ইশতিয়াক আশরাফ, আশিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, অনিল বাবু ও কাজী অনীক ইসলাম। স্ট্যান্ডবাই: জালাল উদ্দিন, আসাদুল্লাহ আল গালিব, টিপু সুলতান ও রিজভি সুলতান।