কেরালায় স্কুল দলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে সূচি জেনে ভারতের কেরালায় গেছে বাংলাদেশ সম্মিলিত স্কুল দল, সেটি বদলে গেছে। পরিবর্তিত সূচিতে কালই প্রথম ম্যাচ খেলল দলটা এবং প্রথম ম্যাচেই কেরালা ক্রিকেট একাডেমিকে হারাল ৫১ রানে। কর্তিত ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৩০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান করে বাংলাদেশের ছেলেরা। ম্যান অব দ্য ম্যাচ মুনিম ৬৪ ও নাজমুল ৫৭ রান করেছে। জবাবে স্বাগতিক দল অলআউট হয়েছে ১৩১ রানে। বাংলাদেশ স্কুল দলের অনিল, তানজিদ, মোসাদ্দেক ও রবিন ২টি করে উইকেট পেয়েছে। অনীক পেয়েছে ১ উইকেট।