কেরালায় স্কুল দলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরালা ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫১ রানে জিতেছিল সফরকারী বাংলাদেশ সম্মিলিত স্কুল দল। কিন্তু কাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ছেলেরা হেরেছে ৫৭ রানে। প্রথমে ব্যাট করে টসজয়ী কেরালা একাডেমি দল তোলে ১৮৫ রান। সর্বোচ্চ ৩৬ রান করে আজিনাস। হেদায়েত ৪টি, অনিল ২টি ও আকিব ১টি উইকেট নেয়। জবাবে ৪০.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয় বাংলাদেশ সম্মিলিত স্কুল। সর্বোচ্চ ৩৮ রান করে মুনিম। স্বাগতিক দলের শ্রী রূপ নিয়েছে ৬ উইকেট, সালমান ২টি।