কেরেতারোয় রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইয়ের পর থেকেই রোনালদিনহো ছিলেন ক্লাবহীন। অনেক ক্লাবের নামই জড়িয়েছে তাঁকে নিয়ে। ব্রাজিলের পালমেইরাস থেকে শুরু করে ভারতের চেন্নাই টাইটানসের নামও উঠে এসেছে। কিন্তু নতুন ঠিকানা হিসেবে দুবারের সাবেক ফিফা বর্ষসেরা বেছে নিলেন মেক্সিকোর প্রথম বিভাগের দল কেরেতারোকে। পরশু দুই বছরের জন্য দলটিতে যোগ দিয়েছেন বার্সা, এসি মিলানের সাবেক তারকা। এএফপি।