প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের আগে সামান্য একটা প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেটাই এখন আলোচনার কেন্দ্রে । পরশু ফুলহামের ক্রাভেন কটেজে ২-২ ড্র হওয়া নাইজেরিয়া-স্কটল্যান্ড ম্যাচটা পাতানো ছিল বলে সন্দেহ করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ম্যাচটি পাতানো হতে পারে এমন খবর নাকি আগেই পেয়েছিল তারা এবং বিষয়টা ফিফাকে এরই মধ্যে জানানোও হয়েছে । কথাটা শুনে অবশ্য খেপে গেছেন নাইজেরিয়ার কোচ স্টিফেন কেশি। বলে দিলেন, ‘আমরা ফুটবল খেলোয়াড়, জুয়াড়ি নই।’ অবশ্য তাঁর হম্বিতম্বি খুব একটা কল্কে পাচ্ছে না এনসিএর কাছে। তদন্ত তারা চালিয়ে যাচ্ছে যথারীতি। ওয়েবসাইট।