কেশির হুংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময় তো কোচ-খেলোয়াড়েরাই সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। দুয়ো-বিদ্রূপ এমনকি হুমকি-ধমকিও দেওয়া হয়। নাইজেরিয়া কোচ স্টিফেন কেশি গড়লেন উল্টো নজির। খেলোয়াড়দের দুয়ো দেওয়ায় সমর্থকদেরই হুমকি দিলেন তিনি! বললেন, তিনি খেলোয়াড় হলে আর খেলতেনই না। ইরানের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বসনিয়ার সঙ্গে ১-০ গোলে জয়। গতকালের আগ পর্যন্ত একমাত্র নাইজেরিয়াই টুর্নামেন্টে কোনো গোল খায়নি। তার পরও সমর্থকেরা খেলোয়াড়দের দুয়ো দেওয়ায় কেশি ক্রুদ্ধ, ‘সমর্থকেরা যদি খেলোয়াড় ও তাদের পরিবারকে এভাবে অপমান করে তাহলে তারা কীভাবে অনুপ্রাণিত হবে? আমি খেলোয়াড় হলে জাতীয় দলেই আর খেলতাম না।’ ওয়েবসাইট।