কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়াকিম লো: ৯/১০
ট্যাকটিকস ও মানসিকতা নিয়ে অনেক সমালোচনা শুনেছেন আগে। এবার সমালোচকদের সুযোগ দিয়েছেন সামান্যই! সময়মতো লামকে মিডফিল্ড থেকে নিচে নামিয়েছেন, সেন্টারব্যাকে জুটিও বদলেছেন দল ও কৌশলের প্রয়োজনে, তরুণ মুলার আর বর্ষীয়ান ক্লোসাকে কাজে লাগিয়েছেন দারুণভাবে। অনেকের চোখেই বিশ্বকাপের সবচেয়ে কৌশলী কোচ।
আলেসান্দ্রো সাবেলা: ৮/১০
এই বিশ্বকাপে কোচদের চমক বলা যায় তাঁকে। ট্যাকটিক্যালি ছিলেন বেশ বিচক্ষণ ও চতুর। মেসির কড়া কথায় হোক বা নিজে বুঝে, শুরুর ডিফেন্সিভ ফর্মেশন থেকে বেরিয়ে এসেছেন দ্রুতই। ম্যাচপ্রতি কৌশল সাজিয়েছেন নিজের দল ও প্রতিপক্ষ বুঝে। রক্ষণকে পোক্ত করায় এবং মাঠে আর্জেন্টিনাকে একটা দল হিসেবে খেলাতে পারায় বাড়তি কৃতিত্ব দিতেই হবে।