দুই অঙ্ক ছুঁল ইউরোজয়ী দেশের সংখ্যা। সোভিয়েত ইউনিয়ন, স্পেন, ইতালি, জার্মানি, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক ও গ্রিসের পাশে বসল পর্তুগাল। ১৫ আসরেই ১০ চ্যাম্পিয়ন! ইউরোপিয়ান ফুটবলের জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রমাণ দিচ্ছে পরিসংখ্যানটা। কোপা আমেরিকা ৪৫ আসরে চ্যাম্পিয়ন পেয়েছে আটটি। অবশ্য দক্ষিণ আমেরিকায় দলই আছে ১০টি, যেগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হতে পারেনি শুধু ইকুয়েডর ও ভেনেজুয়েলা। সবচেয়ে বেশি ১৪টি দেশ চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকান নেশনস কাপে। মহাদেশীয় টুর্নামেন্টগুলোর মধ্যে কোপা আমেরিকা ও কনক্যাকাফ গোল্ডকাপে অতিথি দলও অংশ নেয়। তবে কোনো আমন্ত্রিত দল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি।
বিভিন্নমহাদেশেরফুটবলচ্যাম্পিয়ন
মহাদেশ টুর্নামেন্ট সদস্য
১৪ আফ্রিকা ৩০ ৫৪
১০ ইউরোপ ১৫ ৫৫
৮ দ. আমেরিকা ৪৫ ১০
৮ এশিয়া ১৬ ৪৬
৭ উ. আমেরিকা ২৩ ৩৫
৩ ওশেনিয়া ১০ ১১