কোন্দলকেই ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামুয়েল ইতো, অ্যালেক্স সংদের মতো দুর্দান্ত সব খেলোয়াড় আছে। কিন্তু একটা ভয় নিয়েই বিশ্বকাপে যেতে হচ্ছে ক্যামেরুনকে! ভয়ের কারণ অভ্যন্তরীণ কোন্দল। ২০১০ বিশ্বকাপের মতো এবারও নাকি ক্যামেরুন দলে অন্তঃকলহ। দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক ইতো ও পদচ্যুত অধিনায়ক রিগোবার্ট সংয়ের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত ছিল দল। যার মাশুল ক্যামেরুন দিয়েছিল গ্রুপের তিন ম্যাচেই হেরে। আফ্রিকার রেকর্ড সপ্তমবারের বিশ্বকাপ অভিযানেও ভালো কিছুর প্রত্যাশা করছেন না ক্যামেরুনিয়ানরা। ১৯৯০ বিশ্বকাপ দলের সদস্য ফ্রাঙ্কোইস ওমাম-বিয়িক যেমন বলছেন, ‘ক্যামেরুন গ্রুপপর্ব পেরোতে পারবে না।’ বিভক্তিটা স্পষ্ট ৩০ বছর বয়সী ডিফেন্ডার বেনোয়া আসু-একোতোর কণ্ঠেও, ‘দলে তরুণদের সঙ্গে কয়েকজন বাবাও আছেন। কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ শিশুদের মতো আচরণ করছেন।’ এএফপি।