কোপাকাবানায় এবার বোল্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ মহাযজ্ঞ শেষ হলো মাত্রই। সফল এক আয়োজনের দারুণ সমাপ্তির পর ব্রাজিলিয়ানদের ঘোর এখনো কেটেছে কি না বলা মুশকিল।তবে বিশ্বকাপের আমেজ পুরোপুরি মিলিয়ে যেতে না-যেতেই আবার সরগরম হচ্ছে রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকত। এবার সোনালি বালুতট মাতাতে আসছেন উসাইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব আগামী ১৭ আগস্ট কোপাকাবানার সৈকতের বিশেষ ট্র্যাকে অংশ নেবেন ‘মানো আ মানো’ নামের ১০০ মিটার স্প্রিন্টে। ২০১৩ সালেও কোপাকাবানায় দৌড়েছিলেন বোল্ট। অলিম্পিকে ছয়টি সোনাজয়ী এই জ্যামাইকান সেবার অবশ্য অংশ নিয়েছিলেন ১৫০ মিটার দৌড়ে। রয়টার্স।