কোস্টারিকার স্বপ্ন
গ্রুপে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন—ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড। তাই বলে ভয় নয়, পুঁচকে কোস্টারিকা বরং স্বপ্ন দেখছে ইতিহাসের পুনরাবৃত্তির। ১৯৯০ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই স্কটল্যান্ড ও সুইডেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। এবারও তেমনই স্বপ্নই দেখছেন কোস্টারিকার কলম্বিয়ান কোচ হোর্হে লুইস পিন্টো। অঘটন ঘটিয়ে পা ফেলতে চান শেষ ষোলতে। সম্প্রতি কলম্বিয়ান পত্রিকা এল হেরাল্ডোকে দেওয়া সাক্ষাৎকারে পিন্টো বলেছেন, ‘তারা খুবই ভালো, গ্রেট দল । কিন্তু আমরা ভয় পাই না। আমরাও সমীহ জাগিয়ে দিয়েই তাদের মুখোমুখি হতে চাই।’ পিন্টোর কোস্টারিকা ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি খুবই সংগঠিত। কনক্যাকাফ অঞ্চলের বাছাইপর্বে দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেছে ব্রাজিলের টিকিট। কোস্টারিকার বড় শক্তি দুর্দান্ত আক্রমণভাগ। পিন্টোকে অঘটনের স্বপ্ন দেখাচ্ছে এটাই। এএফপি।