কোহলিদের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটলায় ৩৩৭ রানে জিতে আইসিসি র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছে ভারত। এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের এটি ‘নগদ’ পুরস্কারই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হলো আরও নগদ পুরস্কার। সিরিজ জয়ের জন্য কোহলি-রাহানেদের দুই কোটি রুপি দিচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইএএনএস।