কোহলির সেই ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমর দারাজকে মনে আছে? সেই পাকিস্তানি কোহলি-ভক্ত—ভারতীয় ব্যাটসম্যানের খেলায় মুগ্ধ হয়ে বাড়ির ছাদে ভারতীয় পতাকা উড়িয়ে যিনি জেল খেটেছেন। পরে জামিনে মুক্তি পাওয়া সেই দারাজের মধ্যে কোহলি-প্রেম এখনো অটুট। কোহলির আগ্রাসী ব্যাটিংয়ে এখনো মন ভরে যায় তাঁর। দারাজের কাছে কোহলি অন্যগ্রহের ব্যাটসম্যান, ‘যেভাবে এশিয়া কাপ আর তার পরে বিশ্বকাপে ব্যাট করেছেন তা দেখার পর মনে হয় তিনি অন্য কোনো গ্রহ থেকে এসেছেন।’ গ্রুপ পর্ব খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তাঁর প্রিয় দল পাকিস্তান। তাই এখন তাঁর সমর্থন কোহলির দল ভারতের দিকে। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে ভারতই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে বলে বিশ্বাস উমর দারাজের। আনন্দবাজার পত্রিকা।