কো-বুবকা মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সাবেক তারকা। তবে একজন যুঝতেন মাটিতে, আরেকজনের নেশা ছিল আকাশ-জয়। বলা হচ্ছে ইংল্যান্ডের ১৫০০ মিটারে সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান কো ও ইউক্রেনের কিংবদন্তি পোলভল্টার সের্গেই বুবকার কথা। দুজনকে আবার এক বিন্দুতে দাঁড় করিয়ে দিয়েছে ইন্টারন্যাশন্যাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) সভাপতি পদের প্রার্থিতা। আইএএএফের বর্তমান সভাপতি পদে নির্বাচনের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন কো। কাল ঘোষণা দিলেন পোলভল্টের ৩৫ বার রেকর্ড গড়া বুবকা, ‘ইউক্রেন অ্যাথলেটিকস ফেডারেশনের সিদ্ধান্ত, সহকর্মী এবং অ্যাথলেটিকস পরিবারের বন্ধুবান্ধবের সুপারিশে আমি আইএএএফের সভাপতি পদে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা করছি।’
২০১৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচনে হেরে যাওয়া বুবকা ইউক্রেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও। রয়টার্স।