কো এবার চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) চেয়ারম্যান হচ্ছেন সেবাস্তিয়ান কো, ব্যাপারটি একরকম নিশ্চিতই ছিল। গত মাসে একমাত্র প্রতিদ্বন্দ্বী ব্রিটিশ হকির প্রধান রিচার্ড লেম্যান সরে দাঁড়াতেই ব্যাপারটা নিশ্চিত হয়। পরশু শেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে বিওএর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১২ লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান। লর্ড ময়নিহানের স্থলাভিষিক্ত হলেন লর্ড কো। এএফপি।