কোকাকোলার 'চলো ব্রাজিলে' প্রচারণা

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকাকোলা নিয়ে এল ‘কোকাকোলা চলো ব্রাজিল’ ক্যাম্পেইন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য আয়োজন করা হবে কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে ব্রাজিলের স্টেডিয়ামে বসে সরাসরি বিশ্বকাপ ম্যাচ দেখার লোভনীয় সুযোগ।
বিশ্বকাপ ফুটবলের অন্যতম স্পনসর কোকাকোলা গত বছর ডিসেম্বরে বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে নিয়ে এসেছিল। দেশের ফুটবলপ্রেমীদের জন্য এবার কোকাকোলা গ্রামীণফোন, প্রথম আলো, চ্যানেল আই এবং রেডিও ফুর্তির সৌজন্যে ‘কোকাকোলা চলো ব্রাজিল’ ক্যাম্পেইন শুরু করল।
সরাসরি টেলিভিশনে সম্প্রচারিতব্য এই প্রতিযোগিতার চার বিজয়ী ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পাবেন। বিজয়ীদের কোকাকোলার সৌজন্যে ঢাকা-ব্রাজিল রিটার্ন টিকিট, তিন দিন এবং চার রাত ব্রাজিলে থাকার সুব্যবস্থা এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিট দেওয়া হবে।
প্রতিদিনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফ্যানদের যেকোনো গ্রামীণফোন নম্বর থেকে BrazilDha (অথবা অন্য বিভাগ থেকে হলে সেই বিভাগের অদ্যাক্ষর) লিখে ২০০৩ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীরা খুদে বার্তার মাধ্যমে প্রতিদিন তিনটি করে প্রশ্ন পাবেন। প্রথম আলো এবং রেডিও ফুর্তির মাধ্যমেও অংশগ্রহণকারীরা প্রশ্নগুলো জেনে নিতে পারবেন।
ক্যাম্পেইনটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: http://www.grameenphone.com/whats-new/cholo-brazil