কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের মৌসুমেই ইউরোপা লিগ জয়। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অনন্য এই কীর্তি গড়ল চেলসি। আর চেলসিকে চ্যাম্পিয়ন করে ছোট একটি তালিকায় ঢুকে গেছেন কোচ রাফা বেনিতেজ। স্প্যানিশ এই কোচকে নিয়ে একের অধিক ইউরোপা লিগ বা উয়েফা কাপ জয়ী কোচের সংখ্যা এখন চার। ২০০৪ সালে ভ্যালেন্সিয়াকেও উয়েফা কাপ জিতিয়েছিলেন বেনিতেজ। এ ছাড়া দুবার এই কীর্তি গড়েছেন হুয়ান্দে রামোস (সেভিয়া, ২০০৬ ও ২০০৭) ও লুইস মোলোনি (রিয়াল, ১৯৮৫, ’৮৬)। সর্বোচ্চ তিনবার জিতেছেন ইতালির জিওভান্নি ত্রাপোত্তোনি (জুভেন্টাস, ১৯৭৭, ’৯৩; ইন্টার, ’৯১)।