কোচ গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ ড্রয়ের মাশুল গুলি খেয়ে দিতে হলো কোচকে! দুর্ভাগা সেই কোচ মিসরের হোসাম আল বদ্রি। গত শনিবার লিবিয়ার ঘরোয়া লিগে তাঁর দল আল আহলি ত্রিপলি ১-১ গোলে ড্র করে আল সোয়াইহিলির সঙ্গে। প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছিল আল আহলি। ড্র ম্যাচের পর বাসায় ফিরে গুলিবিদ্ধ হন কোচ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্লাব সূত্রের খবর, ‘বদ্রি এখন আশঙ্কামুক্ত। কিন্তু যা ঘটেছে তা নিয়ে তিনি হতাশ।’
গৃহযুদ্ধের কারণে ২০১১ সালে ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় লিবিয়ার ফুটবল লিগ। গত মাসেই ফের চালু হয়েছে। এ ঘটনা হয়তো লিগকে প্রভাবিত করবে না। কিন্তু বড় প্রভাব ফেলতে পারে দেশটির ২০১৭ আফ্রিকান নেশনস কাপ আয়োজনের প্রার্থিতায়। প্রায় দুই বছর বন্ধ থাকার পর কিছুদিন আগেই লিবিয়াকে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার অনুমতি দেয় ফিফা। রয়টার্স।