কোচ নিয়ে বিপাকে হকি ফেডারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে অজয় কুমার বানসাল। তিনি না করে দিলেন ব্যক্তিগত সমস্যার কারণে। তারপর দৃশ্যপটে এলেন ভারতেরই মহারাজ কৃষাণ কৌশিক। কিন্তু বাস্তবতা এখন এমন, দ্বিতীয় ভারতীয় কোচকেও নিয়োগ দিতে পারছে না হকি ফেডারেশন। এম কে কৌশিকের বিরুদ্ধে রয়েছে যৌন হয়রানির অভিযোগ।মহারাজ কৃষাণ কৌশিককে নিয়োগ দেওয়ার ব্যাপারে সমন্বয়কের ভূমিকায় থাকা মামুনুর রশীদ জানিয়েছেন, ‘আমরা তাঁর নেতিবাচক খবর পত্রিকার মাধ্যমে জেনেছি। এই অবস্থায় তাঁকে নিয়োগ দেওয়ার বিষয়টা ছেড়ে দেওয়া হয়েছে কার্যনির্বাহী কমিটির ওপর। ৮ জুনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ভারতীয় হকি দলের সোনাজয়ী সদস্য এম কে কৌশিক ২০১০ সালে ভারত মহিলা হকি দলের কোচ ছিলেন।