কোচ নেই সাঁতার দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব অলিম্পিক গেমসে অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়বে আর্চারি, শ্যুটিং ও সাঁতার দল। আগামী পরশু থেকে ২৬ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠেয় প্রতিযোগিতায় আর্চারি দলের দুই খেলোয়াড় ইমদাদুল হক ও বিউটি রায়ের সঙ্গে যাচ্ছেন কোচ নিশীথ দাস। শ্যুটিংয়ের একমাত্র প্রতিযোগী সাদিয়া সুলতানার সঙ্গী কোচ এ জেড নিয়াজ আহমেদ। কিন্তু তিন সাঁতারু মাহফুজুর রহমান, জুয়েল আহমেদ ও সোনিয়া আক্তারের সঙ্গে কোনো কোচ যাচ্ছেন না।সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বললেন, ‘অন্য সবার সঙ্গে কোচ গেলে সাঁতারে কেন যেতে পারবেন না! অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের জানিয়েছিল কোচকে যেতে হলে ব্যক্তিগত খরচে যেতে হবে, তাই আমরা আর উৎসাহ দেখাইনি।’ তাঁর কথা, ‘অন্য খেলার চেয়ে সাঁতারেই কোচের প্রয়োজন বেশি। কিন্তু এটা কে বুঝবে!’ এ ব্যাপারে বিওতে যোগাযোগ করে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।ঢাকা ছাড়ার আগে কাল সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছে আর্চারি ফেডারেশন। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত যুব অলিম্পিকের বাছাইয়ে সোনাজয়ী ইমদাদুল হকের প্রত্যাশা সিঙ্গাপুরেও ওই সাফল্যের পুনরাবৃত্তি, ‘ইন্দোনেশিয়ার মতো সিঙ্গাপুরেও সোনা জিততে চাই আমি।’