কোচ-প্রধান নির্বাচককে বরখাস্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি পন্টিংয়ের মুণ্ডপাত চলছে। চারদিক থেকে সমালোচনার তীর ছুটছে অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারদের দিকেও। পর্দার পেছনের ব্যক্তিরা এর আঁচ খুব কমই পেয়েছেন। কিন্তু দলের এত বড় ব্যর্থতার দায় কোচ-নির্বাচকদের ঘাড়ে কিছুটা না পড়লে কি আর হয়! তাঁদের দিকে এবার তীর ছুড়েছেন মাইকেল স্ল্যাটার। সাবেক ওপেনারের দাবি, বরখাস্ত করা হোক কোচ টিম নিলসেন ও প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচকে।স্ল্যাটার তাঁর ৭৪ টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০০১ অ্যাশেজে। ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানান ২০০৪ সালে। এর পর থেকে ধারাভাষ্য দিচ্ছেন চ্যানেল নাইনে। একটি ওয়েবসাইটে নিজের কলামে ৪০ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান লিখেছেন, ‘সিদ্ধান্ত-প্রণেতাদের ওপর আমি আস্থা হারিয়ে ফেলেছি। এখন একটা বড় ধরনের ঝাঁকুনির প্রয়োজন। একজনকে তো যেতেই হবে, হিলডিচ। গ্রেগ চ্যাপেলকে প্রধান নির্বাচক করে তাঁকে নতুন একটা প্যানেল দেওয়া উচিত। বর্তমান গ্রুপের অধীনে অস্ট্রেলিয়া আরও পেছনের দিকে গেছে। টিম নিলসেনও দায় এড়াতে পারবেন না। তাঁর চুক্তি তিন বছর বাড়ানো হয়েছে, এটারও পর্যালোচনা করা উচিত।’ ওয়েবসাইট।