কোচ বদলের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ডাচের পরিবর্তে রাশিয়ার কোচ হয়েছেন আরেক ডাচ। গাস হিডিঙ্কের জায়গায় ডিক অ্যাডভোকাট। এটা জানাই। এই কোচ বদলের হাওয়া লেগেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। ২৫০ মিলিয়ন ইউরো ঢেলেও কোনো ট্রফি ঘরে তুলতে না পারা রিয়াল মাদ্রিদে নিজের আসনটা বোধ হয় ধরে রাখতে পারছেন না কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।পেলেগ্রিনির আশ্রয় কোথায় হবে, সেটা বলবে সময়। তবে রিয়ালের ঘরে ঢুকতে যাচ্ছেন সম্ভবত ইন্টার মিলানের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। মৌসুম শেষ। তাই ক্লাব ফুটবলে কোচ বদলের হিড়িকটা লাগাটা অস্বাভাবিক নয়। কিন্তু দুয়ারে বিশ্বকাপ। আর তাতে অংশ নিতে যাওয়া দেশগুলোও কি না দুলছে কোচ বদলের হাওয়ায়!দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৩২টি দেশ। ব্যর্থতা-স্বপ্নভঙ্গের দায়ে কজন কোচের চাকরি যায়, জানা যাবে টুর্নামেন্ট শেষে। শুরুর ৩ সপ্তাহ আগেই জানা হয়ে গেল, বিশ্বকাপ শেষ হতেই ২ জন কোচের চাকরি ‘নট’! এঁরা হলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির মার্সেলো লিপ্পি এবং রানার্সআপ ফ্রান্সের রেমন্ড ডমেনেখ। দুটি দেশের ফুটবল ফেডারেশন প্রায় ঠিক করে ফেলেছে পরবর্তী কোচের নাম। পঞ্চম বিশ্বকাপ শিরোপার আশায় দল নিয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার দিন গুনতে থাকা মার্সেলো লিপ্পির উত্তরসূরি হওয়ার সম্ভাবনা ফিওরেন্তিনার কোচ সিজারে প্রান্দেল্লির। এবং রেমন্ড ডমেনেখের স্থলাভিষিক্ত ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য লরাঁ ব্লা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল্ডেন গোলের মালিক ৪৪ বছর বয়সী সাবেক এই ফুটবলার ২০০৭ সালে নাম লিখিয়েন কোচিং পেশায়। সেই থেকেই তিনি আছেন ফ্রেঞ্চ ক্লাব বোর্দের কোচের দায়িত্ব। এএফপি।