কোচ হওয়ার যোগ্যতা নেই বিউটির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিউটি এখন চট্টগ্রামে শারীরিক শিক্ষা কলেজে (বিপিএড) পড়াশোনায় ব্যস্ত। অ্যাথলেটিকসে জাতীয় পর্যায়ে ১৬টি সোনার পদক জিতেছেন দেশের দ্রুততম মানবী। অথচ পরীক্ষা দেওয়ার সুযোগই না পেয়ে কাল দুঃখ করছিলেন তিনি, ‘ভাবছি, এমন হলে খেলাই ছেড়ে দেব। অ্যাথলেটিকসে এত অর্জন, বিপিএডের পড়াশোনার তাহলে কোনোই মূল্য নেই? মালয়েশিয়ায় তিন মাস অ্যাথলেটিকসের প্রশিক্ষকের ওপর ট্রেনিং নিয়ে এসেছি। অথচ সেটারও গুরুত্ব দেওয়া হচ্ছে না।’

অ্যাথলেটিকস কোচের এই পদে মোট প্রার্থী পাঁচজন। কিন্তু সেখান থেকে দুজনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এনএসসি সূত্রে জানা গেছে, বিকেএসপিতে ছয় মাসের ডিপ্লোমা কোর্সের অভিজ্ঞ ব্যক্তিরাই শুধু এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেই কোর্স করা থাকায় সাবেক এক নারী অ্যাথলেট এগিয়ে আছেন এই চাকরি পাওয়ার দৌড়ে, যাঁর আবার খুঁটির জোর অনেক বেশি। মজার ব্যাপার, নতুন নিয়মটা করা হয়েছে তিনবার নিয়ম পাল্টে। যে কারণে গোটা প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে।