কোচ হচ্ছেন জিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ বিশ্বকাপের পর অবসর নেওয়া জিদান রিয়াল মাদ্রিদের সঙ্গে কাজ করছেন আগে থেকেই। রিয়াল সভাপতির উপদেষ্টা হিসেবে। উপদেষ্টা পরিচয়টা তো থাকছেই, চাইলে এখন থেকে ডাকা শুরু করে দিতে পারেন নতুন এক পরিচয়েও, কোচ জিদান! হ্যাঁ, আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে খুব অল্প দিনেই হয়তো রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফে উঠে যাবে জিনেদিন জিদানের নাম। এই সেদিন রিয়াল কোচ মরিনহো বলেছিলেন, জিদানকে রিয়ালের কোচিং স্টাফে দেখতে চান তিনি। কদিনের আলোচনার পর গতকাল সেই মরিনহোই বললেন, আলোচনা জিদানকে কোচিং স্টাফের খুব কাছাকাছি নিয়ে এসেছে। ‘আমরা যখন সিদ্ধান্ত নেব তখনই জানব। কিন্তু আমি অনুভব করছি (জিদান) পেশাদার এই দলটির সঙ্গে যোগদানের খুব কাছাকাছি’—বলেছেন মরিনহো।মরিনহোর চেয়েও বড় নিশ্চয়তা দিয়েছেন জিদান স্বয়ং। ‘আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আমি তাঁকে সহযোগিতা করব। আমি তাঁর সঙ্গে আরও কাজ করব। এটা আমাকে সন্তুষ্ট করেছে। কারণ আমি এই ক্লাবের সঙ্গে আরও বেশি করে যুক্ত হতে চাই’—জিদানের কথা। ওয়েবসাইট।