কোচ হলেন সাবরিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো খেলোয়াড়ি জীবনের ইতি টানেননি। তার আগেই নাম লেখালেন কোচের খাতায়। এর আগে ক্লাব কোচিংয়ে নিজেকে যুক্ত করেছিলেন। এই প্রথম ফেডারেশনের কোচ হয়ে কাজ করছেন সাবরিনা সুলতানা।শ্যুটিং ফেডারেশনের তরুণ প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্বের ক্যাম্প শুরু হয়েছে চার দিন আগে। আর এখানেই কোচের ভূমিকায় অবতীর্ণ আন্তর্জাতিক শ্যুটিংয়ে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া এই শ্যুটার। তাঁর কথা, ‘ফেডারেশন চাইলে কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে কাজ করব।’এই প্রশিক্ষণ শিবিরে ডাকা হয়েছিল প্রথম পর্বের ১০৫ জন থেকে বাছাই করা ৩০ জনকে। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে নয়জন আসতে পারেনি। বাকিদের নিয়ে আপাতত ১৫ দিন চলবে এই প্রশিক্ষণ।