কোচকে তামিমের চ্যালেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কেবল মনোসংযোগ ধরে রাখো’—তামিমকে এটাই পরামর্শ কোচের? ছবি: বিসিবি।
‘কেবল মনোসংযোগ ধরে রাখো’—তামিমকে এটাই পরামর্শ কোচের? ছবি: বিসিবি।

মানুকা ওভালে নেটে অনুশীলন করছিলেন তামিম ইকবাল। বোলিং মেশিন দিয়ে তাঁকে বল করছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হঠাৎ একটা ইয়র্কার... পরিষ্কার বোল্ড!
স্বাভাবিকভাবেই নেট ছাড়তে হবে তাঁকে। কিন্তু তখনই তামিমের চ্যালেঞ্জ—একবার আউট করেছেন তো, আরেকবার করে দেখান তো দেখি!
বাঁ–হাতি ওপেনার বললেন, ‘এবার যদি আমি আউট হই, তবে চলে যাব। আমি সিরিয়াস। কোচ, আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি।’ কোচ শান্তভাবে বোঝালেন। তবুও তামিম অনড়! অতঃপর সুযোগ দিলেন কোচ। এবার ঠিক ‘জ্বলে উঠলেন’ তামিম।
কভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ, অন ড্রাইভ, পুল, কাট—দৃষ্টিনন্দন সব শটে মুগ্ধ করলেন বাঁ–হাতি ওপেনার। ‘গুড শটস’ বলে পেলেন কোচের বাহাবাও। তামিমকে আর আউটই করা গেল না! এরপর হাথুরুসিংহে পরামর্শ দিলেন, মনোসংযোগ ধরে রাখতে। ম্যাচে নিশ্চয় এমন প্রত্যয়ী তামিমকেই দেখতে চাইবেন সমর্থকেরা। তথ্যসূত্র: ক্রিকইনফো।