কোচকে মনে ধরেছে ফুটবলারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তো দুই দিন। এরই মধ্যে নতুন কোচকে বুঝে ফেলার কথা নয় ফুটবলারদের। তবে এই অল্প সময়ে কিছু ধারণা ঠিকই মিলেছে। লোডভিক ডি ক্রুইফের মনের ভাষাটা খানিক পড়ে ফেলতে পেরেছেন তাঁর নতুন শিষ্যরা।বাংলাদেশের ফুটবলাররা অতীতের সব বিদেশি কোচেরই উচ্ছ্বসিত প্রশংসা করতেন। সুতরাং এটিই অনুমিত, এই কোচও প্রশংসিত হবেন। তার পরও খেলোয়াড়দের পছন্দের একটা ব্যাপার থাকে। তা কোচকে কেমন দেখছেন, প্রশ্ন করলে জাতীয় দলের সর্বশেষ অধিনায়ক সুজন বললেন, ‘ভালোই মনে হচ্ছে।’ভালো তো আগের কোচরাও ছিলেন। আগের কোচদের সঙ্গে কী পার্থক্য এই কোচের? এই প্রশ্নে খেলোয়াড়দের মিশ্র মন্তব্য। কারণও আছে। ফুটবলের ভাষা তো আসলে একই। কোচের ধরনটা হয়তো আলাদা। তাই সে অর্থে খুব একটা পার্থক্য দেখছেন না ফুটবলাররা।চোটের কারণে জাহিদ ও শাকিলের সঙ্গে এমিলিরও নেপাল যাওয়া হচ্ছে না। বাইরে থেকে অনুশীলন দেখে এমিলির মনে হয়েছে, ‘এই কোচ প্রেসিং ফুটবলটা বেশি চান। অবশ্য এর আগে ইলিয়েভস্কি আমাদের প্রেসিং ফুটবলই খেলিয়েছেন।’প্রেসিং ফুটবলটা বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বহুল উচ্চারিত। শেখ রাসেলের কোচ মারুফুল হক যেমন সব সময়ই প্রেসিং ফুটবলের কথা বলেন। সুতরাং এটা নতুন কিছু নয়। তবে ডিফেন্ডার ওয়ালি ফয়সাল এটাকে ব্যাখ্যা করলেন এভাবে, ‘সব সময়ই বলের নিয়ন্ত্রণ চান কোচ, একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে গোল করতে হবে, এটাও বলে দিয়েছেন। মনে হচ্ছে খুব টাফ কোচ।’রুবচিচ, ইলিয়েভস্কির সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের এই দলের সহকারী কোচ গোলাম জিলানি। তাঁর চোখে নতুন কোচের সঙ্গে রুবচিচ, ইলিয়েভস্কির স্টাইলের মিল আছে।পরশু সকালে ঢাকায় নেমেই সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম অনুশীলন পর্বে এসেছেন ডাচ কোচ। সহকারী রেনে কোস্টার ফিটনেস নিয়ে কাজ করেন। কাল সকালে এবং সন্ধ্যায় ছিল দুটি সেশন। তাতে অনেক নতুনত্ব যেমন ছিল, ফুটবলারদের কাছে তা উপভোগ্যও হয়েছে।দলের এক কোচিং স্টাফ জানালেন, মিডফিল্ডার মামুনুলকে কোচের খুব পছন্দ হয়েছে। মামুনুল নিজে কাল সন্ধ্যার অনুশীলনে নামার আগে বলছিলেন, ‘কোচ ফাইট ছাড়া আর কিছু বোঝেন না। বারবারই এটার ওপর জোর দিচ্ছেন। আমার তো কোচকে ভালোই লাগছে।’ওয়ালি বললেন, ‘কোচ আাামাদের বলেছেন, আমরা যখন এক পাশ দিয়ে আক্রমণে যাই, অন্য পাশে দাঁড়িয়ে থাকা যাবে না। সবাইকেই যোগ দিতে হবে আক্রমণে।’মিডফিল্ডার প্রাণতোষ কোচের অনুশীলনে একরকম মুগ্ধই, ‘সবকিছুতেই ক্ষিপ্রতা চান কোচ। ধীরে চলার কোনো কারবার নেই। এটা লোডভিক ডি ক্রুইফের বৈশিষ্ট্য মনে হচ্ছে। কাল ফ্লাডলাইটে অনুশীলনের সময় বল-বয় সোহেলের মুখেও একই কথা, ‘এই কোচ কাউরে দাঁড়ায়া থাকতে দেয় না।’বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে বার্তাটা পরিষ্কার, দাঁড়িয়ে থাকার দিন শেষ। বলের পেছনে দৌড়াতে হবে। সে কথাটা বললেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও। কাল সকালের অনুশীলন সেশন দেখে তাঁর মূল্যায়ন, ‘খুব ফাস্ট চিন্তাভাবনা ওর। খেলোয়াড়দের কাছে রানিং খুব বেশি চায় বোঝা গেল। আমার তো ভালোই লেগেছে।’ সবকিছু ভালো হলেই হয়!