কোচদের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল কোচদের সংগঠন ‘কোচেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। বাফুফের নির্বাচনে এই সংগঠনের একটি ভোট আছে। এ কারণে নির্বাচনের বাজারে কোচদের সংগঠনের এখন আলাদা গুরুত্ব। কাল বাফুফে ভবনে সংগঠনের বার্ষিক সভা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নতুন কমিটির সদস্যরা। ১৯ সদস্যের কমিটির সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি অমলেশ সেন ও কাজী সাত্তার, সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস রুপু, যুগ্ম সম্পাদক আহসানউল্লাহ মন্টু। কমিটিতে আছেন মারুফুল হক, সাইফুল বারী, জসিমউদ্দিন জোসি, নুরুল হক মানিকসহ অনেকেই।