কোচবিহীন যাত্রা শ্যুটিং দলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়ন হচ্ছে কুয়েতে। বাংলাদেশ পাঠাচ্ছে তিনজন শ্যুটার—তৃপ্তি দত্ত, সাদিয়া সুলতানা ও আরমিন আশা। এই দলটির আজ ভোরে রওনা হয়ে যাওয়ার কথা। বাংলাদেশের খেলা ২১ অক্টোবর।এই সফরে বাংলাদেশ দলের সঙ্গে কোনো কোচ নেই। আছেন একজন কর্মকর্তা। যেকোনো দলের সঙ্গে কোচের উপস্থিতি অত্যাবশ্যকীয়। কিন্তু শ্যুটিং ফেডারেশন কোচ না পাঠিয়ে কর্মকর্তা পাঠাচ্ছে। সাম্প্রতিক সময়ে এই প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে। আর্থিক সমস্যার দোহাই দিয়ে আসল লোকটাকেই দলের সঙ্গে পাঠানো হচ্ছে না দেখে অনেকেই অবাক। ওদিকে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাল দুপুরে কুয়েতে গেছেন। তিনি প্রতিযোগিতার বিচারক।